বিকেলের জন্য কিছু সহজ নাস্তা রেসিপি কি কি ??
আমাদের সকলেরই বিকাল হলে না হলেই মুখরাচর কিছু খেতে ইচ্ছা করে। বিকেলের নাস্তা আমরা বাহির থেকে কিনে আনি। বাহিরে থেকে কিনে না এনে সহজেই বাড়িতে বসে, বারিতে থাকা কিছু উপকরণ দিয়েই রেসিপি তৈরি করতে পারি। তাই সহজ কিছু নাস্তার রেসিপি আমি এখানে তুলে ধরছি।
পোস্ট সূচীপত্রঃ বিকেলের জন্য কিছু সহজ নাস্তার রেসিপি কি কি ?
সিঙ্গারা রেসিপি
সিঙ্গারা তৈরির উপকরণঃ
১. আলু
২. হলুদ গুঁড়ো
৩. লঙ্কা গুঁড়ো
৪. ধনে গুঁড়ো
৫. নুন
৬.তেল
৭. শুকনো লঙ্কা
৮. তেজপাতা
১.প্রথমেই যে পরিমাণে সিঙ্গারা বানাবে তার জন্য পরিমাণ মতো আলু নিয়ে ছোট ছোট চার কোনা করে কেটে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে,শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তারপরে আলুগুলো ভেজে নিতে হবে এবং চিনেবাদাম গুলো ভেজে নিতে হবে খুব ভালো করে। তারপরে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, দিতে হবে। তারপর একটু পানি দিয়ে ভালো করে নেড়ে আলুটা নরম হয়ে আসা পর্যন্ত ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। এইভাবে সিঙ্গারার পুরটা তৈরি করে নিতে হবে।
২. এবার ময়দা তে একটু নুন এবং তেল একটু বেশি পরিমাণে দিয়ে ময়ান ভালোভাবে মেশানোর পর জল দিয়ে একটু শক্ত করে ময়দা মাখতে হবে। তারপর ছোট্ট ছোট্ট রুটির মত সেপ করে নিয়ে , সেটাকে একটু লম্বাটে করে বেলতে হবে ।তারপর চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নিতে হবে দুই ভাগে। দুটো সিঙ্গারার জন্য বেলা ব্যবহার করতে হবে।
৩. বেলে নেওয়া একটি অংশ নিতে হবে তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা আলুর পুর ভরাতে হবে এবং তা হাতের সাহায্যে সিঙ্গারার আকারে গড়ে নিতে হবে। এভাবে সব সিঙ্গারা বানানো হয়ে গেলে কড়াইতে তেল ভাবে করে নিতে হবে। গরম হয়ে গেলে সেখানে তৈরি করে রাখা সিঙ্গারা গুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
এভাবে খুব সহজেই ঘরেই সিঙ্গারা তৈরি করে নেওয়া যাবে।
নুডুলস রেসিপি
প্রয়োজনীয় উপকরণঃ
১. নুডুলস
২. ডিম
৩. সবজিঃ(গাজর, বাঁধাকপি ও টমেটো)
৪. পেঁয়াজ কুচি
৫. কাঁচামরিচ কুচি
৬. টমেটো কেচাপ
৭. নুডলস মসলা
৮. তেল
৯. লবণ
১. প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিন। ফুটে গেলে তাতে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে তেল দিয়ে নুডুলস গুলো তিন থেকে চার মিনিট পর্যন্ত সেদ্ধ করুন। তারপর সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানি ঝরিয়ে ধুয়ে নিন। এতে নুডুলস একদম ঝরঝরে থাকবে।
২. এবার একটি কড়াই বা প্যানে এক টেবিল পরিমান তেল গরম করুন। এরপর তেলে ডিম ফাটিয়ে নিয়ে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিন।এরপর চামচ দিয়ে নেড়েচেড়ে ডিম ঝুড়িঝুড়ি করে নিন। করা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখুন।
৩. ওর ওই পাত্রে পরিমাণ মতো তেল করে আজ কুচি মরিচ কুচি দিয়ে ভাজুন। এবার সবজি গুলো যেমন গাজর, বাঁধাকপি ও টমেটো দিয়ে সবজি গুলো ভেজে নিন। এবার সবজির নরম হয়ে এলে এতে টমেটো কেচাপ এবং নুডুলসের মসলা দিন। এবার পানির ঝড়িয়ে রাখা নুডুল এবং আগের ভেজে রাখার ডিমের ভাজি প্যানে ঢেলে দিন। এবার নুডুলস গুলো ৩-৪ মিনিট ভালোভাবে সবকিছু দিয়ে উল্টেপাল্টে মিশে নিন।
এভাবেই ঘরে বসে নিজে বিকেলের নাস্তা হিসেবে নুডুলস রান্না করতে পারবেন।
স্যান্ডউইচ রেসিপি
প্রয়োজনীয় উপকরণঃ
১. টক দই
২. গাজর
৩.ক্যাপসিকাম
৪. পেঁয়াজ
৫. গোলমরিচের গুঁড়ো
৬. নুন
৭. পাউরুটি
৮. পিনাট বাটার
টক দইয়ের জল ঝরিয়ে তাতে কুচনো গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো ও সামান্য নুন মিশিয়ে নিন। এই মিশ্রণটি পাউরুটির ভিতরে ভরে নিন। স্যান্ডউইচ মেকারে বা টোস্টারে গ্রিল করে নিতে পারেন।পাউরুটি টোস্টারে বা মাইক্রোঅভেনে গ্রিল করে নিতে পারেন। এ বার ভিতরে পিনাট বাটার ভাল করে মাখিয়ে ছোট ছোট টুকরো করা কলা দিয়ে সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন।গ্রেট করা গাজরের সঙ্গে মেয়োনিজ় এবং সামান্য গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণটি পাউরুটিতে লাগিয়ে উপরে সামান্য সাদা তিল ছড়িয়ে দিন। এই স্যান্ডউইচ ক্যালশিয়াম সমৃদ্ধ।সেদ্ধ করা সুইট কর্ন (আগে থেকে সেদ্ধ করা থাকলে ভাল), চিজ় এবং চিলিফ্লেক্স মিশিয়ে নিন। এই মিশ্রণটি পাউরুটিতে লাগিয়ে নিন। টোস্টারে গ্রিল করে নিলেই স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে।
পেঁয়াজি রেসিপি
প্রয়োজনীয় উপকরণঃ
১.মসুর ও খেসারি ডাল
২. পেয়াজকুচি
৩. কাঁচামরিচ কুচি
৪. লবন – স্বাদমত, হলুদের গুড়া
৫. বেসন
৬.চালের গুড়া
প্রথমে ডালগুলোকে ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
তারপর ডালগুলোকে ভালো করে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিতে হবে।
এখন একে একে তেল ছাড়া সব মসলা যেমন – পেয়াজকুচি, আদা ও রসুন বাটা, কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা কুচি, হলুদের গুড়া, বেসন, চালের গুড়া ও স্বাদমত লবন দিয়ে দিতে হবে।
এখন সবগুলো উপকরন হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন যদি মনে হয় উপকরনগুলো শুকনো হয়ছে তখন অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত ডো তৈরী করে নিতে হবে।
তেল গরম হয়ে তারপর চুলায় পর্যাপ্ত পরিমানে তেল দিয়ে ভালোকরে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে একটু একটু করে পেয়াজুর মত করে তেলে দিয়ে দিতে হবে। এখন এই পেয়াজু গুলোকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। তারপর একটি কিচেন টিস্যুর উপর তুলে নিলে হয়ে যাবে মুচমুচে আস্ত ডালের পেয়াজু তৈরি।
এভাবেই সেই ঘরে থাকা উপকরণ দিয়ে বিকেলের নাস্তা তৈরি করা যায়।
সমুচা রেসিপি
প্রয়োজনীয় উপকরণঃ
ময়দা
বাঁধাকপি কুঁচি
গাজর কুঁচি
আলু কুঁচি
ধনেপাতা কুঁচি
সেদ্ধ মটরশুঁটি
গোলমরিচের গুঁড়ো
জিরা গুঁড়ো
টমেটো কেচাপ
কাজুবাদাম কুঁচি
তেল
লবণ
প্রথমে একটি প্যানে তেল গরম করে বাঁধাকপি কুঁচি, গাজর কুঁচি ও আলু কুঁচি দিয়ে ভেজে নিন।
২) এবার এতে পরিমাণমতো লবণ, গোলমরিচের গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
৩) একে একে ধনেপাতা কুঁচি, টমেটো কেচাপ, কাজুবাদাম কুঁচি ও সেদ্ধ মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করুন। পুর রেডি হলো।
৪) অন্যদিকে একটি বড় পাত্রে ময়দা, তেল, সামান্য লবণ ও পরিমাণমতো পানি দিয়ে খামির মাখিয়ে রাখুন।
৫) ময়দা মাখানো হলে ছোট ছোট অংশে ভাগ করে লম্বাটে করে রুটি বেলে নিন। ঠিক যেমন রুটি বা পরোটা বেলেন, ঐভাবে করতে হবে।
৬) তারপর রুটিগুলো লম্বা করে কেটে সমুচার ভাজ তৈরি করে নিন। অর্থাৎ তিন কোনা পকেট বানিয়ে নিতে হবে।
৭) পরের ধাপে সমুচার মধ্যে সবজির পুর ভরে মুখ আটকে দিন। আপনার পছন্দমতো ভাজ করতে পারেন, শুধু খেয়াল রাখবেন যাতে পুর না বের হয়ে যায়।
৮) সবগুলো সমুচা বানানো হলে গরম ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিন। মাঝারি আঁচে সময় নিয়ে ভাজবেন।
৯) হালকা লালচে রঙ আসলে সমুচাগুলো তেল থেকে তুলে কিচেন টিস্যুতে রাখুন। এতে এক্সট্রা তেল শুষে নেবে।
আলুর পরোটা রেসিপি
প্রয়োজনীয় উপকরণঃ
২কাপ ময়দা
সিদ্ধ আলু
কাটা পেঁয়াজ
কাটা সবুজ মরিচ
কাটা ধনিয়া পাতা
জিরা গুঁড়ো
ধনিয়া গুঁড়ো
চাট মশলা গুঁড়ো
তেল
একটি পাত্রে ময়দা লবণ এবং ১ চামচ তেল নিন। এগুলি হাত দিয়ে সুন্দরভাবে মিশ্রিত করুন। ধীরে ধীরে পানি যোগ করুন এবং একটি নরম ডো তৈরি করুন। মসৃণ হওয়া পর্যন্ত ২-৩ মিনিট ময়দা গুঁড়ো করে নিন। ময়দার উপর কিছু তেল মেখে ৩০ মিনিট অপেক্ষা করুন।
ইতিমধ্যে আলু প্রস্তুত করে ফেলুন। একটি পাত্রে ম্যাশড আলু, সবুজ মরিচ, পেঁয়াজ, ধনেপাতা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চাট মশলা, লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এটি একপাশে রাখুন।
এবার ময়দা নিন এবং ৫ টি সমান টুকরো করুন। সমস্ত টুকরা নিন এবং একে একে হাতে একটি বলের আকার দিন। একটি বল নিন এবং হাত দিয়ে চ্যাপ্টা করে কিছুটা জায়গা তৈরি করুন। মাঝখানে কিছু আলুর স্টাফিং রাখুন এবং ধার গুলো হাত দিয়ে চাপ দিয়ে বয়েল করে বেলে নিন।
একটি প্যান গরম করুন এবং প্যানে একটি পরোটা রাখুন। এক মিনিট তাপ দিন। এখন পরোটাটি উল্টিয়ে দিন এবং আরও এক মিনিটের জন্য ভাজুন। এবার কিছুটা তেল, মাখন বা ঘি ছড়িয়ে দুপাশে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। তারপরে আলুর পরোটা রেসিপি তৈরি।
প্যানকেক রেসিপি
প্রয়োজনীয় উপকরণঃ
ময়দা
চিনি
বেকিং পাউডার
লবণ
ডিম
দুধ
তেল
একটি বড় বোল-এ ময়দা, বেকিং পাউডার ও লবণ মেশান। তাতে দুধ, ডিম ও তেল নিয়ে ভালো করে মিক্স করুন।
মাঝারি আঁচে একটি ফ্রাইং প্যান-এ হালকা তেল মেখে গরম করুন। লিকুইড মিক্সচার-টি থেকে বড় চামচ দিয়ে (এক একটি প্যানকেক-এর জন্য কমপক্ষে ১/৪ কাপ ) ফ্রাইং প্যান-এ ছাড়ুন। দুই সাইড-এই ব্রাউন করে তারপর নামান।
তারপর প্যানকেক-গুলোর উপর মধু ঢেলে গরম গরম পরিবেশন করুন।
খুব সহজে অল্প সময়ে মজাদার এই আইটেম-টি বানিয়ে বিকেলের নাস্তার জন্য পরিবেশন করতে পরেন।
চিকেন ফ্রাই রেসিপি
প্রয়োজনীয় উপকরণঃ
ব্রয়লার মুরগীর টুকরো
আদা বাটা
রসুন বাটা
পেয়াজ বাটা
মরিচ গুঁড়া
হলুদ গুঁড়া
ধনে গুঁড়া
লবণ
গোল মরিচ গুঁড়া
টেস্টিং সল্ট
ভিনেগার
তেল
১. মুরগী কাটা চামচ দিয়ে কেচে নিয়ে সব উপকরণ মাখিয়ে রেখে দেব কয়েক ঘণ্টার জন্য।
২. এবার ব্যাটার বানাব।
৩. ১ কাপ দুধে ১ চামচ ভিনেগার / লেবুর রস + ১ টা ডিম ফেটিয়ে নিব।
৪. আলাদা বাটিতে ময়দা + লবণ + চিলি ফ্লেক্স মিশিয়ে নিব।
৫. মেরিনেট করা মুরগীর পিসগুলো ময়দায় গড়িয়ে নিয়ে দুধের মিশ্রণে ডুবিয়ে আবার ময়দার গড়িয়ে নিব। বাড়তি ময়দা ঝেড়ে নিব।
৬. এবার ডুবো তেলে ভেজে নিব।
৮. সুন্দর সোনালি রঙ এর হলে নামিয়ে নিন। গরম গরম মজাদার কুড়মুড়ে চিকেন ফ্রাই সস দিয়ে পরিবেশন করুন বিকেরের নাস্তা।
পোটাটো স্টিক রেসিপি
প্রয়োজনীয় উপাদানঃ
বড় আলু সিদ্ধ
পাউরুটি
কাঁচামরিচ কুচি
পেঁয়াজ কুচি
ধনেপাতা কুচি
লবণ
চাটমসলা গুঁড়া
ময়দা
ডিম
পরিমাণ মতো সয়াবিন তেল প্রথমে সিদ্ধ আলু গুলো খোসা ছাড়িয়ে ভালো ভাবে ম্যাশ করে নিন।এবারে ম্যাশ করা আলুর সাথে পাঁউরুটির পিস ভেঙ্গে দিয়ে দিন, কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি তেলে হালকা ভেজে নিয়ে সব একসাথে মেখে নিন ভালো করে।
এবারে লম্বা লম্বা করে পটেটো স্টিক গুলো বানিয়ে নিন। এবং ডিমের গোলায় ডুবিয়ে ময়দায় গড়িয়ে পটেটো স্টিক গুলো বানিয়ে নিন।এবারে কড়াইয়ে সয়াবিন তেল গরম করে ডুবো তেলে পটেটো স্টিক গুলো ভেজে নিন।
এভাবে বিকেলে নাস্তা হিসেবে বানিয়ে নিন মজার মজার এবং মুচমুচে পটাটো স্টিক রেসেপি।

.jpg)
.jpg)
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url